সেবার বিস্তারিত

সেবার বিস্তারিত

কর্পোরেট কমপ্লায়েন্স এবং আইনি পরামর্শ

বিবরণ

কর্পোরেট কমপ্লায়েন্স ও পরামর্শ সেবা


আমাদের অঙ্গীকার

আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণির করদাতাসহ সকল প্রকার করদাতার জন্য সমন্বিত ও পেশাদার সেবা প্রদান করি, যাতে তারা নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আত্মবিশ্বাসের সাথে পরিচালিত হতে সক্ষম হয়। আমরা পেশাগত দক্ষতা, সুশৃঙ্খল কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কর্পোরেট কমপ্লায়েন্স সংক্রান্ত যেকোনো ইস্যুতে বাস্তবসম্মত এবং পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে থাকি।

আমরা কর পরিকল্পনা, পরিপালন (কমপ্লায়েন্স) ও পরামর্শ সেবায় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সহায়তা করি। আমাদের লক্ষ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।


সেবাসমূহের বিবরণ


১. নিয়ন্ত্রক পরিপালন (Regulatory Compliance)

• ভ্যাট রিটার্ন, আয়কর রিটার্ন এবং কাস্টমস সংক্রান্ত ডকুমেন্ট প্রস্তুত, দাখিল ও সংশ্লিষ্ট সহায়তা প্রদান

• BIN, TIN, IRC, ERC, Bond License, AEO Certificate এবং সংশ্লিষ্ট নিবন্ধন গ্রহণে সহায়তা প্রদান

• সময়মতো আইনানুগ পরিপালন নিশ্চিতকরণ এবং যথাযথ ডকুমেন্টেশন সংরক্ষণে সহায়তা প্রদান


২. কর্পোরেট পরামর্শ (Corporate Advisory)

• কৌশলগত কর পরিকল্পনা এবং কমপ্লায়েন্স কাঠামো প্রণয়নে পরামর্শ প্রদান

• ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ প্রদান

• কাস্টমস মূল্যায়ন, পণ্যের শ্রেণীবিন্যাস এবং শুল্ক অপ্টিমাইজেশন বিষয়ে সহায়তা প্রদান


৩. নিরীক্ষা ও মামলা সংক্রান্ত সহায়তা (Audit & Litigation Support)

• ভ্যাট, কাস্টমস এবং আয়কর কর্তৃপক্ষের দপ্তরে প্রতিনিধিত্বকরণ

• নিরীক্ষা, মূল্যায়ন এবং তদন্ত কার্যক্রমে সহায়তা প্রদান

• বিভিন্ন কর কর্তৃপক্ষের নোটিশের বিপরীতে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং বিরোধ নিষ্পত্তি ও আপিল কার্যক্রমে সহায়তা প্রদান


৪. ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স পর্যালোচনা (Risk Management & Compliance Review)

• কমপ্লায়েন্স ঝুঁকি সনাক্তকরণ এবং ঝুঁকি হ্রাসে সহায়তা প্রদান

• অভ্যন্তরীণ কমপ্লায়েন্স পর্যালোচনা এবং গ্যাপ অ্যানালাইসিস পরিচালনা

• কার্যকর কমপ্লায়েন্স কন্ট্রোল ফ্রেমওয়ার্ক উন্নয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান


৫. প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন (Training & Capacity Building)

• ভ্যাট, কাস্টমস এবং আয়কর বিষয়ে পেশাদার প্রশিক্ষণ প্রদান

• ফাইন্যান্স, হিসাবরক্ষণ, অপারেশন টিম এবং কর পেশাজীবীদের জন্য কর্মশালা আয়োজন

• পরিবর্তনশীল কর আইন ও বিধিবিধান সম্পর্কে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান


প্রধান সুবিধাসমূহ

• নিয়ন্ত্রক পরিপালন উন্নতকরণ এবং জরিমানার ঝুঁকি হ্রাস

• কার্যকর কর ও আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ

• অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ

• নিরীক্ষা, মূল্যায়ন ও বিরোধ নিষ্পত্তিতে পেশাদার সহায়তা

• প্রাতিষ্ঠানিক সচেতনতা ও কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি