সেবার বিস্তারিত

সেবার বিস্তারিত

শুল্ক সংক্রান্ত পরামর্শ

বিবরণ

আমাদের অঙ্গীকার

 আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণির করদাতাসহ সকল প্রকার করদাতার জন্য সমন্বিত ও পেশাদার সেবা প্রদান করি, যাতে তারা নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আত্মবিশ্বাসের সাথে পরিচালিত হতে সক্ষম হয়। আমরা পেশাগত দক্ষতা, সুশৃঙ্খল কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাস্টমস সংক্রান্ত বিষয়ে করদাতাদের যথাযথ দিকনির্দেশনা, কর সংক্রান্ত যেকোনো ইস্যুতে বাস্তবসম্মত এবং পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে থাকি।

আমরা কর পরিকল্পনা, পরিপালন (কমপ্লায়েন্স) ও পরামর্শ সেবায় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সহায়তা করি। আমাদের লক্ষ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।

সেবাসমূহের বিবরণ

● আমদানি-রপ্তানি কার্যক্রমঃ আমদানি ও রপ্তানি নীতি আদেশ অনুসরণ করে আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান;

● পণ্যের শ্রেণীবিন্যাসঃ আমদানি-রপ্তানির ক্ষেত্রে পণ্যের যথাযথ শ্রেণীবিন্যাস বা ক্ল্যাসিফিকেশন (এইচ.এস. কোড) এর ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান;

● বন্ড সুবিধাঃ কাস্টমস বন্ড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে করণীয় এবং এক্ষেত্রে বিদ্যমান শর্ত পরিপালনে আইনানুগ পরামর্শ ও সহায়তাকরণ;

● AEO (Authorized Economic Operator): AEO সার্টিফিকেট প্রাপ্তির ক্ষেত্রে করণীয় বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান;

● ব্যাংক গ্যারান্টি ফেরত বা রিফান্ড প্রাপ্তিঃ আমদানি-রপ্তানি কার্যক্রমে কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাখিলকৃত ব্যাংক গ্যারান্টি এবং ক্ষেত্র বিশেষে অতিরিক্ত পরিশোধিত অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে আইনানুগ পরামর্শ প্রদান;

 ● উদ্ভুত জটিলতা নিরসনঃ অসাবধানতাবশত বা ভুলবশত বা অন্য কোনো কারণে কাস্টমস বিষয়ক জটিল পরিস্থিতির উদ্ভব হলে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এর মাধ্যমে করদাতাকে আইনানুগ সহায়তা প্রদান।

● প্রশিক্ষণঃ কাস্টমস বিষয়ক বিভিন্ন ইস্যুতে অফলাইন/অনলাইন প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন। বিভিন্ন কোম্পানির চাহিদার প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের জন্য সুনির্দিষ্ট বিষয়ের উপর প্রাক্টিক্যাল প্রশিক্ষণ প্রদান;

● নীতি বিষয়ক: কাস্টমস আইন ও অন্যান্য প্রাসঙ্গিক বিদান এবং তৎপ্রেক্ষিতে প্রণীত প্রজ্ঞাপন, বিশেষ আদেশ, সাধারণ আদেশ বা ব্যাখ্যাপত্রের বিষয়ে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ন্যয্য প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, লিখিতব্য পত্র প্রস্তুত এবং সুষ্ট ইস্যুর যৌক্তিক সমাধানে যাবতীয় আইনানুগ পলিসি সহায়তা প্রদান