আমাদের অঙ্গীকার
আমরা ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত বিষয়ে পেশাদার মামলা ও আপিল সহায়তা সেবা প্রদান করি, যাতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ আত্মবিশ্বাসের সাথে বিরোধ ও জটিলতা মোকাবিলা করতে পারে এবং নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে যথাযথ পরিপালন নিশ্চিত করতে সক্ষম হয়। কৌশলগত দিকনির্দেশনা, টেকনিক্যাল দক্ষতা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আমরা ঝুঁকি হ্রাস, ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ এবং বাস্তবসম্মত সমাধান এবং উদ্ভুত মামলা, আপিল ও বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের অঙ্গীকার হলো কার্যকর কর পরিকল্পনা ও পরামর্শ সেবার মাধ্যমে আইনানুগ পরিপালন নিশ্চিত করা, আর্থিক ও কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।
সেবাসমূহের বিবরণ
● বিরোধ সনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন এবং কৌশলগত পরামর্শ প্রদান
● ভ্যাট, কাস্টমস এবং আয়কর কর্তৃপক্ষ, ট্রাইব্যুনাল এবং অন্যান্য আপিল ফোরামে প্রতিনিধিত্ব প্রদান
● আপিল, কারণ দর্শানোর নোটিশের জবাব এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন প্রস্তুত ও দাখিলে সহায়তা প্রদান
● নিরীক্ষা, মূল্যায়ন, তদন্ত এবং বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে সহায়তা প্রদান
● ট্রাইব্যুনাল ও উচ্চ আদালত সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সাথে সমন্বয়ের মাধ্যমে সহায়তা প্রদান
● নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়ায় পরামর্শ ও সমঝোতা সহায়তা প্রদান
প্রধান সুবিধাসমূহ
● কর ও কাস্টমস সংক্রান্ত বিরোধের পেশাদার ব্যবস্থাপনা
● আইনগত ও আর্থিক ঝুঁকি হ্রাস
● নির্ধারিত আইনগত প্রক্রিয়া ও সময়সীমা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ
● শক্তিশালী প্রতিনিধিত্ব এবং কার্যকর মামলা ব্যবস্থাপনা
● বাস্তবমুখী ও ব্যবসাবান্ধব বিরোধ নিষ্পত্তি সহায়তা