সেবার বিস্তারিত

সেবার বিস্তারিত

প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধি

বিবরণ

প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন


আমাদের অঙ্গীকার

আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের জন্য ভ্যাট, কাস্টমস এবং আয়কর সংক্রান্ত সমন্বিত ও পেশাদার সেবা প্রদান করি, যাতে তারা নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আত্মবিশ্বাসের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারে। আমাদের পেশাগত দক্ষতা ও সুশৃঙ্খল কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে দৃঢ় সমন্বয়ের মাধ্যমে আমরা বাস্তবসম্মত সমাধান, কৌশলগত দিকনির্দেশনা, নির্ভরযোগ্য কমপ্লায়েন্স সহায়তাকরণ এবং করদাতাদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকি।

আমাদের অঙ্গীকার হলো কার্যকর কর পরিকল্পনা ও পরামর্শ সেবার মাধ্যমে আইনানুগ পরিপালন নিশ্চিত করা, আর্থিক ও কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।


সেবাসমূহের বিবরণ

● ব্যক্তি, উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ভ্যাট, কাস্টমস এবং আয়কর বিষয়ে কাস্টমাইজড কর্পোরেট প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

● ভ্যাট ও আয়কর রিটার্ন প্রস্তুতি, কর পরিপালন, কাস্টমস প্রক্রিয়া, HS Code শ্রেণীবিন্যাস এবং উৎসে কর কর্তন (TDS & VDS) বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান

● হিসাবরক্ষণ, ফাইন্যান্স, কর পেশাজীবী, কমার্শিয়াল এবং অপারেশন টিমের জন্য ওয়ার্কশপ, কেস স্টাডি এবং হাতে-কলমে প্রশিক্ষণ আয়োজন

● নিরীক্ষা মোকাবিলা, মূল্যায়ন, আপিল এবং কমপ্লায়েন্স ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান

● নতুন আইন, এসআরও (SRO), নীতিমালা এবং কমপ্লায়েন্স সংক্রান্ত আবশ্যকতা বিষয়ে নিয়মিত আপডেট সেশন আয়োজন

● প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অন-সাইট এবং ভার্চুয়াল প্রশিক্ষণ সেশন পরিচালনা


প্রধান সুবিধাসমূহ

● নিয়ন্ত্রক পরিপালন উন্নতকরণ এবং জরিমানার ঝুঁকি হ্রাস

● কর ও আর্থিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি

● ব্যবহারিক নিয়ন্ত্রক জ্ঞানের মাধ্যমে উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা

● দক্ষ, আত্মবিশ্বাসী এবং কমপ্লায়েন্স-সচেতন জনবল গড়ে তোলা