সেবার বিস্তারিত

সেবার বিস্তারিত

ভ্যাট কনসালটেন্সি

বিবরণ

আমাদের অঙ্গীকার

 আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণির করদাতাসহ সকল প্রকার করদাতার জন্য সমন্বিত ও পেশাদার সেবা প্রদান করি, যাতে তারা নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আত্মবিশ্বাসের সাথে পরিচালিত হতে সক্ষম হয়। আমরা পেশাগত দক্ষতা, সুশৃঙ্খল কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত বিষয়ে করদাতাদের যথাযথ দিকনির্দেশনা, কর সংক্রান্ত যেকোনো ইস্যুতে বাস্তবসম্মত এবং পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে থাকি।

আমরা কর পরিকল্পনা, পরিপালন (কমপ্লায়েন্স) ও পরামর্শ সেবায় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সহায়তা করি। আমাদের লক্ষ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।

সেবাসমূহের বিবরণ

নিবন্ধন বা তালিকাভুক্তিঃ ভ্যাট আইনের আওতায় নিবন্ধিত বা তালিকাভুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান;

হিসাব সংরক্ষণঃ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ক্রয়, উৎপাদন, বিক্রয়/সরবরাহ এবং বিভিন্ন সমন্বয়সহ যাবতীয় হিসাবপুস্তক প্রণয়ন ও সংরক্ষণে সহায়তা প্রদান;

দাখিলপত্র বা রিটার্ন প্রনয়নঃ যথাযথভাবে নিবন্ধিত/তালিকাভুক্ত ব্যক্তির রিটার্ন প্রণয়ন ও ভ্যাট কর্তৃপক্ষের বরাবর দাখিলে সহায়তাকরণ;

উৎসে কর্তন ও সমন্বয়ঃ ভ্যাট উৎসে কর্তন, সরকারি কোসাগারে জমা প্রদান ও যথাসময়ে সমন্বয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

● উপকরণ কর রেয়াত সমন্বয়ঃ ব্যবসায়ের সকল ব্যয়ের খাতভিত্তিক পর্যালোচনার মাধ্যমে উপকরণ কর রেয়াত গ্রহণের ক্ষেত্র চিহ্নিতকরণ ও উপকরণ কর দাবির সাথে সংশ্লিষ্ট দলিলাদি সংরক্ষণ ও নির্ধারিত সময়ের মধ্যে সমন্বয় সংক্রান্ত পরামর্শ প্রদান;

● কর রেয়াতঃ ভ্যাট ও সম্পূরক শুল্ক ফেরতের জন্য আবেদনপত্র প্রস্তুত ও দাখিলকরণ এবং ভ্যাট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত তরান্বিতকরণে সহায়তা প্রদান;

● পরিপালন ঝুঁকি সনাক্তকরণঃ ভ্যাট সংক্রান্ত বিদ্যমান জটিল পরিপালন বাধ্যবাধকতায় সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র সনাক্ত করে তা উত্তরণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুসংহত করে আর্থিক ক্ষতির হাত থেকে করদাতাকে সুরক্ষিত রাখতে পরামর্শ প্রদান;

● নিরীক্ষা সহায়তাঃ ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষা কার্য পরিচালনার সময় টেকনিক্যাল সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় প্রতিনিধিত্বকরণ;

● আপিল ও বিকল্প বিরোধ নিষ্পত্তিঃ ভ্যাট নিরূপণ বা আইনের ব্যাখ্যার ক্ষেত্রে ভ্যাট কর্তৃপক্ষের সাথে সৃষ্ট বিতর্ক, মামলা ও আপিল নিষ্পত্তিতে পরামর্শ প্রদান। এ বিষয়ে কর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, যাবতীয় জিজ্ঞাসার জবাব প্রদান ও চাহিত দলিলাদি প্রেরণে সহায়তাকরণ;

● প্রশিক্ষণ ও সক্ষমতা অর্জনঃ ভ্যাট বিষয়ক বিভিন্ন ইস্যুতে অফলাইন/অনলাইন প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন। বিভিন্ন কোম্পানির চাহিদার প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের জন্য সুনির্দিষ্ট বিষয়ের উপর প্রাক্টিক্যাল প্রশিক্ষণ প্রদান;

● নীতিগত সহায়তাঃ ভ্যাট আইন, বিধিমালা ও তৎপ্রেক্ষিতে প্রণীত প্রজ্ঞাপন, বিশেষ আদেশ, সাধারণ আদেশ বা ব্যাখ্যাপত্রের বিষয়ে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ন্যয্য প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, লিখিতব্য পত্র প্রস্তুত এবং সুষ্ট ইস্যুর যৌক্তিক সমাধানে যাবতীয় আইনানুগ পলিসি সহায়তা প্রদান। ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ন্যায়সংগত কর সুবিধা আদায়ের লক্ষ্যে সুনিপুণ ড্রাফট প্রস্তুত, আবশ্যকীয় দলিলাদি সংযোজন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করে পলিসি সহায়তা প্রদান;

● অনলাইন ভ্যাটঃ ২০১৯ সালের ১ জুলাই তারিখ হতে বাংলাদেশে প্রবর্তিত অনলাইন ভ্যাট ব্যবস্থায় iVAS এর আওতায় বিদ্যমান ১৬ (ষোল)টি মডিউল এর ব্যবহার বিষয়ে করদাতাকে প্রয়োজনীয় সহায়তাকরণ;

● উদ্ভুত জটিলতা নিরসনঃ অসাবধানতাবশত বা ভুলবশত বা অন্য কোনো কারণে ভ্যাট বিষয়ক জটিল পরিস্থিতির উদ্ভব হলে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এর মাধ্যমে করদাতাকে আইনানুগ সহায়তা প্রদান।