আমাদের অঙ্গীকার
আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণির করদাতাসহ সকল প্রকার করদাতার জন্য সমন্বিত ও পেশাদার সেবা প্রদান করি, যাতে তারা নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আত্মবিশ্বাসের সাথে পরিচালিত হতে সক্ষম হয়। আমরা পেশাগত দক্ষতা, সুশৃঙ্খল কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আয়কর/সম্পদকর/দানকর সংক্রান্ত বিষয়ে করদাতাদের যথাযথ দিকনির্দেশনা, কর সংক্রান্ত যেকোনো ইস্যুতে বাস্তবসম্মত এবং পূর্ণাঙ্গ সহায়তা প্রদান করে থাকি।
আমরা কর পরিকল্পনা, পরিপালন (কমপ্লায়েন্স) ও পরামর্শ সেবায় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা উন্নত করতে এবং প্রযোজ্য সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে সহায়তা করি। আমাদের লক্ষ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কার্যক্রমগত ঝুঁকি হ্রাস করা, জরিমানা এড়ানো এবং সার্বিক আর্থিক দক্ষতা বৃদ্ধি করা।
সেবাসমূহের বিবরণ
● আয়কর নিবন্ধন ও e-TIN সহায়তা: ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সকল প্রকার করদাতাদেরকে আয়কর সনদ এবং e-TIN প্রাপ্তিতে সহায়তা প্রদান।
● আয়কর রিটার্ন প্রস্তুতি ও দাখিল: বেতনভোগী ব্যক্তি, স্বনিযুক্ত পেশাজীবী, ভূমির মালিক এবং অন্যান্য করদাতাদের জন্য আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল, আয়ের উৎস, ছাড় ও অব্যাহতি সঠিকভাবে নির্ধারণে সহায়তাকরণ।
● কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ট্যাক্স রিটার্ন: কোম্পানি, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ (AOP), ট্রাস্ট ও ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর রিটার্ন প্রস্তুত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিলে সহায়তাকরণ।
● উৎসে কর কর্তন (TDS) পরামর্শ: বেতন, পেশাগত ফি, ভাড়া, সুদ, সরবরাহ ও নির্মাণসহ অন্যান্য সকল প্রকার উৎসে কর কর্তন বিষয়ে সহায়তাকরণ।
● উইথহোল্ডিং রিটার্ন ও আর্থিক বিবরণী: নিয়মিত উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন এবং সংশ্লিষ্ট আর্থিক বিবরণী প্রস্তুত ও দাখিলে সহায়তা।
● অগ্রিম কর প্রদান বিষয়ক সহায়তা: আনুমানিক আয় নির্ধারণ করে ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানিসহ সকল প্রকার করদাতাদের জন্য যথাযথ অগ্রিম কর প্রদানে সহায়তাকরণ।
● ট্যাক্স ক্লিয়ারেন্স সহায়তা: ব্যবসায়ী করদাতাসহ সকল প্রকার করদাতাদের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট (TCC) প্রাপ্তিতে সহায়তাকরণ।
● রেকর্ড সংরক্ষণ ও ডকুমেন্টেশন: আয়, ব্যয়, সম্পদ ও দায় বিষয়ক সঠিক রিপোর্টিংয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ড ও নথি সংরক্ষণ বিষয়ে পরামর্শ।
● ট্যাক্স পরিকল্পনা ও অপ্টিমাইজেশন: আইনসম্মত উপায়ে কর কমানোর কৌশল, ছাড়, ভাতা, কর-সাশ্রয়ী পারিশ্রমিক ও মূলধনী লাভ সংক্রান্ত পরামর্শ।
● আর্থিক রেকর্ড পর্যালোচনা ও অডিট সহায়তা: আর্থিক নথিপত্র পর্যালোচনা, সামঞ্জস্য নিশ্চিতকরণ এবং অডিট সহায়তা প্রদান ও প্রি-অডিট রিভিউ সংক্রান্ত পরামর্শ।
● নোটিশের জবাব ও ডকুমেন্টেশন সহায়তা: কর কর্তৃপক্ষের নোটিশের জবাব প্রদান, ব্যাখ্যা প্রস্তুত এবং প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুতসহ নথি জমাদানে সহায়তাকরণ।
● কর কর্তৃপক্ষের নিকট প্রতিনিধিত্ব: মূল্যায়ন, তদন্ত, অডিট ও আপিল চলাকালে করদাতাদের প্রতিনিধিত্বকরণ।
● আপিল প্রস্তুতি ও দাখিল: কর নির্ধারণ বা জরিমানা আরোপের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ ও ট্রাইব্যুনালে আপিলের ভিত্তি প্রস্তুত, দাখিল ও প্রতিনিধিত্বকরণ।
● সুপ্রিম কোর্টে আইনি সহায়তা: হাইকোর্ট ও আপিল বিভাগে রেফারেন্স/রিট পিটিশন দায়ের, ড্রাফট প্রস্তুত ও দাখিলের ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান।
● ADR (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পরামর্শ: ADR পদ্ধতিতে দ্রুত ও অনানুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান।
● জরিমানা ও সুদ এড়ানোর কৌশল: নির্ধারিত সময়সীমার মধ্যে বিধি-বিধান প্রতিপালনের মাধ্যমে জরিমানা ও সুদ এড়ানোর কৌশল নির্ধারণে সহায়তাকরণ।
● DTAA পরামর্শ: অনিবাসী ও বহুজাতিক কোম্পানি এবং বিদেশি করদাতাদের দ্বৈত কর পরিহার বিষয়ক পরামর্শ প্রদান।
● ট্রান্সফার প্রাইসিং কমপ্লায়েন্স: বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত নিয়মাবলী মানতে সহায়তাকরণ।
● জটিল কর বিষয়ক পরামর্শ: নতুন ব্যবসা, বিশেষ লেনদেন বা ব্যবসা পুনর্গঠনের ক্ষেত্রে কর আরোপ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
● প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড পরামর্শ: প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড নিবন্ধন এবং এক্ষেত্রে করদায় লাঘব সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ প্রদান।
● চূড়ান্ত কর নিষ্পত্তি ও সমাপ্তি: ব্যবসা বন্ধ বা প্রবাসে যাওয়ার সময় কর হিসাব নিষ্পত্তি ও সমাপ্তিতে সহায়তাকরণ।
● প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: ফাইন্যান্স টিম ও আয়কর পেশাজীবীদের জন্য কর আইন, হিসাব বিবরণী প্রণয়ন ও কমপ্লায়েন্স বিষয়ে প্রশিক্ষণ আয়োজন।
● নীতিমালা সহায়তা ও প্রতিনিধিত্ব: কর সুবিধা অর্জনের জন্য প্রস্তাবনা তৈরি, ডকুমেন্টেশন প্রস্তুত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনে সহায়তাকরণ।